• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৫৬ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৫:৩১

ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মৃত ব্যক্তির গোসলের জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।

১৮ এপ্রিল শনিবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে পারিবারিক মিলনায়তনে আয়োজনের মাধ্যমে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন করা হয়।  

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

Ad

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জমির উচ্চমূল্যের কারণে মানুষ ব্যক্তিগত আঙিনা বা সেবামূলক কাজের জন্য জায়গা ছাড়তে চায় না। ফলে মৃতদেহ রেখে গোসল বা জানাজার মতো ধর্মীয় ও মানবিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে মরদেহের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে স্কুল, খেলার মাঠ ও কবর স্থানের জন্য জমি দানের আহ্বান জানান তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ব্যক্তিগত পর্যায়ের সেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়তে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, তোফাজ্জল চৌধুরী প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৩






পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১



২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩


Follow Us