• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৮:৩৪ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে অভিযানে ৩টি একনালা বন্দুক ও কার্তুজ উদ্ধার

১১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৮:১৪

সুন্দরবনে অভিযানে ৩টি একনালা বন্দুক ও কার্তুজ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে ৩টি একনালা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।

১০ এপ্রিল শুক্রবার সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।

Ad
Ad

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

বন বিভাগ সূত্রে জানা যায়, এর আগেও গত ৩ এপ্রিল পৃথক অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক এবং জেলেদের উদ্ধারের ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অভিযানে অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে এবং বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us