• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৯:৫৪ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি, যুবদল নেতা বহিষ্কার

১১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৪:০৯

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি, যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

Ad

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, পূর্ব থেকে এক ব্যক্তি ওই ঝুট ব্যবসা পরিচালনা করছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসুদুর রহমান মাসুদ পেশিশক্তির মাধ্যমে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ওই ঘটনায় এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হন, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণেই কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চাঁদনী হাউজিংয়ের একটি শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসেন ও রাকিব নামে দুজন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলেও অভিযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us