• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৮:০২ (04-May-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৬:১১

কক্সবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১

রামু-কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।

৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাকমারকুল শ্রীমুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

Ad
Ad

আটক জিয়াউর রহমান রামু উপজেলার চাকমারকুল ইউপির শ্রীমুরা এলাকার আব্দুল হাসিম এর ছেলে।

Ad

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) অনুপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমানকে আটক করা হয়। আসামি জিয়াউর রহমানের দেখানো মতে তার বসতঘরের উঠানে রাখা সিএনজি গাড়ির ড্রাইভিং সিটের নিচ হতে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬







Follow Us