• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১৩:৪২ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

আইনজীবী সমিতির ১১ পদের ৯টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থীরা

১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৫:২৩

আইনজীবী সমিতির ১১ পদের ৯টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থীরা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা ভূমিধস জয় পেয়েছেন। ১১টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন তারা।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

Ad
Ad

নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ. হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

Ad

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পেয়েছেন ৯৯ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পেয়েছেন ৯৪ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোলায়মান হক পেয়েছেন ৭৯ ভোট।

অন্যদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট খলিলুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোছা. আনোয়ারা বেগম ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭



Follow Us