• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৯:২৫:৪৫ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় নিখোঁজ ৩ জন হেফজখানার ছাত্র ২৪ ঘণ্টায় উদ্ধার

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৩:১৩

রাঙ্গুনিয়ায় নিখোঁজ ৩ জন হেফজখানার ছাত্র ২৪ ঘণ্টায় উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিচিন্তাপুর মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন হেফজখানার ছাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

৪ এপ্রিল শনিবার বিকেলে তারা নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

Ad
Ad

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা একই মাদ্রাসার হেফজ বিভাগের আবদুল্লাহ, মিরাজসহ তিনজন।

Ad

শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, তারা সবাই মাদ্রাসার আবাসিকে থাকত। বাড়িতে গিয়ে নাস্তা করার কথা বলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপের কারণে তারা মাদ্রাসা ও বাড়ি থেকে বের হয়ে যায়। পরে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০







Follow Us