• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:২০:৪৯ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ

২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪১

গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে যুক্ত হয়েছে নতুন তিন সিংহ অতিথি। ঈদের ছুটিতে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে গত ১৮ মার্চ কক্সবাজারের চকরিয়া দুলহাজারা সাফারি পার্ক থেকে তিনটি সিংহ আনা হয়েছে।

সিংহগুলোকে গাজীপুর সাফারি পার্কে আনার পর নির্দিষ্ট প্রক্রিয়া শেষে অবমুক্ত করা হয়েছে। নতুন এই সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিংহ বেষ্টনী এলাকায় পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ ও ভিড় দেখা গেছে।

বর্তমানে এই পার্কে সিংহ ছাড়াও আফ্রিকান নীলগাই, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির হরিণ এবং গয়ালসহ অসংখ্য দেশি-বিদেশি বন্যপ্রাণী রয়েছে। তবে নতুন আসা সিংহগুলো এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক (বন কর্মকর্তা) তারেক রহমান জানান, "ঈদের ছুটিতে পার্কে আসা পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে এই তিনটি সিংহ আনা হয়েছে। এগুলো এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আশা করা যাচ্ছে, এবারের ঈদে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে।"

Ad
Ad

পার্ক সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিংহগুলো অবমুক্ত করার ফলে এবারের ঈদের ছুটিতে শ্রীপুরের এই পর্যটন কেন্দ্রটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। পর্যটকদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে বন্যপ্রাণী প্রদর্শনের জন্য পার্ক কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০


Follow Us