মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
২৯ মার্চ রোববার ভোরে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।


এসময় ডাকাতরা আওয়ামী লীগ নেতার ছোটভাই ও তার ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ভোর ৪টার দিকে জানালার গ্রীল কেটে ৬ জন ডাকাত আওয়ামী লীগ নেতার ছোটভাই আব্দুল হামিদের ফ্ল্যাটে প্রবেশ করে। পরে তারা পিস্তল ঠেকিয়ে স্বামী স্ত্রীকে বেধে ফেলে। এসময় ডাকাতরা লোহার রড দিয়ে হামিদের মাথায় রক্তাক্ত জখম করে। পরে তারা সোয়া ভরি স্বর্ণ, একলাখ ১৩ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। পরে ডাক চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে পুলিশের বিশেষ একটা টিম কাজ শুরু করেছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available