• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩১:৫৫ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:৪২

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে মিলন নামের এক ব্যক্তির ফলনশীল কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

২৮ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিলন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী মিলনের স্ত্রী আয়েশা বেগম জানান, প্রায় কয়েক বছর ধরে কলা বাগানের জমিটি ক্রয় সূত্রে মিলন গংরা কলাগাছ চাষ করে আসছেন।  হঠাৎ করে পাশ্ববর্তী শফিক গংরা জোরপূর্বক তাদের দাবি করে আজ সকালে শফিকের স্ত্রী ইয়াছমিন, দেওর আক্তারসহ দলবল নিয়ে ফলনযোগ্য কলা গাছগুলো পরিকল্পিতভাবে কেটে নষ্ট করে দেয়। যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

Ad

এ বিষয়ে অভিযুক্ত ইয়াছমিন জানান, এই জমি ও কলা বাগান আমাদের তাই কেটেছি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬


সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২




Follow Us