• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:১৩:৩০ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

কাটাখালীতে পরিত্যক্ত ওয়ান শুটার গান, রবার বুলেট উদ্ধার

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৫:২০

কাটাখালীতে পরিত্যক্ত ওয়ান শুটার গান, রবার বুলেট উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর কাটাখালী থেকে পরিত্যক্ত আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

২৫ মার্চ বুধবার রাতে থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন তীরে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ১টিসহ ৬টি রাবার বুলেট উদ্ধার করে র‌্যাব।

Ad
Ad

উদ্ধার অস্ত্রের বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি। তবে ওয়ান অবৈধ অস্ত্রের সাথে জড়িতদের নিশ্চিত হওয়া লক্ষে কাজ করছে র‌্যাব। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানায় র‌্যাব-৫।  

Ad

বৃহস্পতিবার সকালে র‌্যাব একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য অস্ত্র সংগ্রহ করছে। র‌্যাবের উপস্থিতি জানতে পেরে ঘটনাস্থলে ওয়ান শুটার গান ও রাবার বুলেট ফেলে পালিয়ে যায়। র‌্যাব ধারণা করছে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট জিডিমূলে আরএমপি’র কাটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কাটাখালি থানা অফিসার ইনচার্জ সুমন কাদরি বলেন, পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান এবং ৬টি রবার বুটেল উদ্ধার করেছে র‌্যাব। পরে থানায় জমা দিয়েছে বলে নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us