• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ১১:৩৮:২৭ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মাদক কারবারি ও ছিনতাইকারীসহ আটক ৫

২৫ মার্চ ২০২৬ রাত ০৯:২৯:২২

কালিয়াকৈরে মাদক কারবারি ও ছিনতাইকারীসহ আটক ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী মামলার আসামিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

২৫ মার্চ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্বাসপাড়া, হাবিবপুর ও পূর্ব চান্দরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

এসময় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সাখাওয়াত হোসেন, রেজাউল করিম ও হারুন অর রশিদের নেতৃত্বে তাদের আটক করা হয়।

Ad

আটককৃতরা হলেন—উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফি সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তার ছোট ভাই শাহাদত হোসেন (২৩), মৃত ইব্রাহিমের ছেলে শাকিল (২৫), হাবিবপুর এলাকার মৃত শফির ছেলে আকাশ (২৭) এবং পূর্ব চান্দরা সাহেবপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে রাকিব (২৫)।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৬:২১





দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩





Follow Us