বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ২৫ মার্চ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ-এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ ও স্মরণীয় দিন গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির অসীম ত্যাগ ও সংগ্রামের কথা। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে অমূল্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available