জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিবাহসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
২৩ মার্চ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (৩৫) এবং সেকেন্দার আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)। তারা উভয়েই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে এক মাস আগে চাপারকোনা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনি মিয়ার বিয়ের জন্য এক লাখ টাকা কাবিননামা সম্পন্ন হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার রাতে রনি মিয়া তার কাবিন করা স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে মেয়ের পরিবার তাকে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে সোহেল রানাকে প্রতিপক্ষ লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সোহেলের মরদেহ দেখে মঞ্জু মিয়া স্ট্রোক করে মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার পর পুলিশ সোহেল রানার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার .তদন্ত চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available