• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:০২:০২ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীর

১৯ মার্চ ২০২৬ দুপুর ০১:১৭:০৫

শরীয়তপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় ট্রলির ধাক্কায় রমজান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

১৮ মার্চ বুধবার দুপুরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহত রমজান উপজেলার কনেশ্বর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রমজান নিউনেস ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ডামুড্যার আখন বাড়ির জামে মসজিদের সামনে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ায় সময় একটি ট্রলি ধাক্কা দেয় রমজানকে। এ সময় সড়কে পরে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইশা জানান, হাসপাতালে আনার সময় শিশুটি অচেতন ছিল এবং তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী
এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী
২১ মার্চ ২০২৬ দুপুর ০২:২৩:২৯






ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি
ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি
২১ মার্চ ২০২৬ সকাল ১১:২০:১৪




Follow Us