• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৯:১৯ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ

১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০

বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায়, দুস্থ ব্যক্তিকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ বুধবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের ব্যবসায়ী গাজী মো. ধন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে কামালের বার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

Ad
Ad

এসময় ব্যবসায়ী ধন মিয়া সাধুরপাড়া ইউনিয়নবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়া ভবিষ্যতেও সাধুরপাড়াবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ধন মিয়া এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Ad

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী জিএম কিংরাজ। সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপু সদস্য হামিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:৩৫









Follow Us