• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৬:২০ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:১৫:১৪

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Ad

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু এবং শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:৩৫









Follow Us