• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:১২ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

কুসিকের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৭ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৫:১০

কুসিকের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের জন্য একচল্লিশ লক্ষ ষাট হাজার টাকার আর্থিক সহায়তার উদ্বোধন ও বিতরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Ad
Ad

এসময় কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে গ্রীন ও ক্লিন সিটি করতে সকলে নিজ বাড়ির আঙ্গিনা ও সড়ক পরিচ্ছন্ন রাখা দরকার। সকলে নির্দিষ্ট স্থানে ময়লা ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার রেখে কুমিল্লার উন্নয়নে সকলের সহযোগিতায় কামনা করেন।

Ad

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন- উদ্দিন চিশতীসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৪:৩২









Follow Us