নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিবাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৬মার্চ সোমবার সকালে বনপাড়া এলাকায় অবস্থিত বনলতা রি-ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।


কারখানার জিএম কামরুল ইসলাম জানান, নাটোর বনপাড়া মহাসড়কে বাস, মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় মোটরসাইকেল আরোহী নিহত হলে, বনলতা রি- ফ্যাক্টরির উপর নিহতের দায় দিয়ে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে। এ সময় কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে মব সৃষ্টি করে কারখানায় ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর হামলা করে। এতে অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ চারজন আহত হন।

হামলার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available