• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ১০:২৪:৪৯ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

শিবচরে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬ মার্চ ২০২৬ রাত ০৮:২০:১০

শিবচরে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ মার্চ সোমবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মদিনা ফিলিং স্টেশন সংলগ্ন সন্যাসীরচর খলিফাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক্সপ্রেসওয়ের পাশে এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে থানা পুলিশ। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us