• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০১:০৪:১৩ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৫৯:৫২

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত বিবিসি-২ নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ইটভাটাটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Ad

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২





Follow Us