সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
১৪ মার্চ শনিবার নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে আয়োজকরা জানান।


এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামাল হোসেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির সদস্যসচিব সহিদ উল্যাহ, বিএনপি নেতা রহিম উল্যাহ চৌধুরী সুজন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদ ও চান্দন হোসেন রাজুসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সদস্যসচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক মোকারম হোসেন, যুবদল নেতা নুর নবী রাজু ও ইমরান হোসেন স্বপন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানা উল্যাহ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সেনবাগ উপজেলা হাসপাতাল এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হলো। তিনি জানান, প্রতি শনিবার সেনবাগ উপজেলার বিভিন্ন খাল-বিল ও নর্দমা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available