বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-ডুয়াইগাঁও এলাকায় অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ১৭৫টি অতিদরিদ্র প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার বিকেল ৩টায় ডা. নুরুননাহার মেহেরুন ফাউন্ডেশন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আয়োজিত “ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৬” অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক কালের কণ্ঠ'র স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, উপকারভোগী প্রতিটি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল তেল, পোলাও চাল, ডাল, চিনি, লবণ, আটা, পেঁয়াজ, রসুন, ওয়াশিং পাউডার, সাবান, সেমাই, নুডলস, দুধের প্যাকেট ও আলুসহ মোট ১৪টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী।
প্রতিষ্ঠানটির সংরক্ষিত উপকারভোগী তালিকায় প্রতিবন্ধী শিশু, প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তি এবং অতিদরিদ্র পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। যথাযথ শিক্ষা ও সহায়তা পেলে তারাও কর্মক্ষম মানুষে পরিণত হতে পারে।” তিনি প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বিশেষ অতিথি মনিরুজ্জামান মনির বলেন, “বাজিতপুরের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হলো মৃত্তিকা স্কুল। আমরা সব সময় এর পাশে আছি।”
সভাপতির বক্তব্যে নাসরুল আনোয়ার বলেন, “প্রায় ১০ বছর ধরে ১৭ জন স্টাফ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ প্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।” অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক নূরে-হায়াত আফসানা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিশু পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন। এর আগে প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল পাঁচ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিষ্ঠানটিতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available