• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১৩:২৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

১০ মার্চ ২০২৬ সকাল ০৯:১৫:৩৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৯ মার্চ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ইমন আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে।

Ad

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমন আলী সাইকেল নিয়ে কর্ণখালী ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় মির্জাপুর এলাকা থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খননের কারণে প্রতিনিয়ত মাটিভর্তি ট্রাক্টর চলাচল করছে, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের দাবি, উপজেলা প্রশাসনকে মুঠোফোনে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুকুর খননের মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় এক শিশুর প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশের পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুকুর খননের বিষয়ে জানতে চাইলে দাইপুখুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, “আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার কোনো মূল্য নেই, আমাকে তোয়াক্কা না করেই সকল কাজ করছে। আমি এ ব্যাপারে কিছু জানি না সবকিছু উপজেলা প্রশাসন জানে।

অন্যদিকে অবৈধ পুকুর খননের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, “আমরা প্রায় প্রতিদিনই পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছি। তবে আমাদের চলে যাওয়ার পর আবারও খনন কাজ শুরু করা হয়। তবুও আমরা অবৈধ পুকুর খনন বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫



দেশজুড়ে বৃষ্টির আভাস
দেশজুড়ে বৃষ্টির আভাস
১০ মার্চ ২০২৬ সকাল ১১:৩৯:২০


বাড়লো সোনার দাম
বাড়লো সোনার দাম
১০ মার্চ ২০২৬ সকাল ১১:৩১:৩০

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
১০ মার্চ ২০২৬ সকাল ১১:২৬:৪৯



Follow Us