• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৩:১৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:১৬

রাজশাহীতে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘার চন্ডিপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। ৯ মার্চ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, নাটোরের লালপুরের নওপাড়া গ্রাম থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘা যাচ্ছিল। অটোরিকশাটি চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের ফতেপুর গ্রামের নজির উদ্দিন প্রামাণিকের ছেলে সিএনজির ড্রাইভার শরিফুল ইসলাম (৪২), লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রোকেনা বেগম (৯০) নিহত হন।

Ad
Ad

সংঘর্ষে আহত হন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Ad

ওসি সেরাজুল হক জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us