• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৪৭:১০ (05-May-2026)
  • - ৩৩° সে:

গড়াই নদীতে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ, দুজনকে জীবিত উদ্ধার

৭ মার্চ ২০২৬ রাত ০৮:০৭:১৩

গড়াই নদীতে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ, দুজনকে জীবিত উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ রয়েছে আর দুজনকে জীবিত উদ্ধার করেছে ঘাটের মাঝি আব্দুর রশিদ (৫৫)।

৭ মার্চ শনিবার দুপুরে গড়াই নদীর খোকসার ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন জায়গা থেকে চার শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জন শিশু নিখোঁজ রয়েছে।

Ad
Ad

জানা যায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নামে ৪ জন শিশু ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮), সোহেলের দুই মেয়ে সুরাইয়া খাতুন (৮) ও সামিয়া (৯) এবং তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০)। ৪ জন শিশুই সাঁতার কাটতে গেলে সাঁতার না জানায় ৪ জন শিশুই পানিতে হাবুডুবু খেতে দেখে ঘাটের মাঝি আব্দুর রশিদ (৫৫)। তাৎক্ষণিক ঘাটের মাঝি আব্দুর রশিদ যেয়ে দুজন শিশুর জীবিত উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে উদ্ধার করতে পারেনি।

Ad

নিখোঁজ শিশু দুইটি হচ্ছে, ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮) ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮)। জীবিত উদ্ধার করা হয়েছে, তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) এবং সোহেলের মেয়ে সামিয়া( ৯)।

খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন জানান, দুজন শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজনকে পাওয়া যায়নি। খুলনা থেকে ডুবুরি আসলে আবার উদ্ধারের কাজ শুরু করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us