• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৫:০৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধার সাঘাটায় ১০টি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম

৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪৭:০৩

গাইবান্ধার সাঘাটায় ১০টি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিসিবি কার্ডধারীদের মাঝে এ পণ্য বিতরণ করা হচ্ছে।

৩ মার্চ মঙ্গলবার উপজেলার কচুয়া হাট এলাকায় কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করতে দেখা গেছে।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কার্ডধারীরা নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পণ্য সংগ্রহ করছেন। বিতরণকৃত প্যাকেজে রয়েছে চাল, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও ছোলা বুট। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

Ad

সংশ্লিষ্টরা জানান, স্বল্পমূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে টিসিবির এ উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে দেখা দিয়েছে।

বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক তদারকি করছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us