• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:০৪:৫২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

৩ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৩০

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার বিকেলে আমান উল্যাহপুর সরকারি প্রা. বিদ্যালয়ের মাঠে শহীদ হাফেজ নজরুল ইসলামের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Ad
Ad

আমানউল্যাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. মামুন অর রশীদের সভাপতিত্বে এবং রাকিবুল ইসলাম রবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগমগঞ্জ পশ্চিম শাখার সভাপতি মো. ওসমান গণী, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী আইনজীবী শাখার সেক্রেটারি এ্যাডভোকেট জাবেদ হোসেন, শহীদ নজরুল ইসলাম এর বড় ভাই মাও. ইসমাঈল হোসেনসহ আরও অনেকে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২০ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৭:৩৩







Follow Us