• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫০:১০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আরেকটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

Ad
Ad

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আদালতের নির্দেশে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

Ad

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে এ আদেশ কার্যকর করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪১ হিসেবে নথিভুক্ত এ মামলাটি ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় অবস্থিত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড-এর নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ আদালতে আবেদন করে জানান, তদন্তে সাবেক মেয়রের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। আদালত আবেদন গ্রহণ করে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আইভী বর্তমানে কারাগারে থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা মামলা এবং সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়। পরবর্তীতে ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৫১


ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৫৫

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:০৩

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪০


শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার
শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:২২




Follow Us