• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০৫:২৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:৩৭

চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি যাত্রীবাহী 'জৈনপুর এক্সপ্রেস' বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে পথচারীরা আগুন দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Ad

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশী পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব, - ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাসটির আংশিক ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:১৭

পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৪:১৯


খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২২:২৮

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫




Follow Us