• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৬:০৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে ঢাকা পোস্ট–এর সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:৫০

শরীয়তপুরে ঢাকা পোস্ট–এর সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট–এর জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগেরপাড়া এলাকায় মাদক ও জুয়ার আসর সংক্রান্ত অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে নয়ন দাসসহ কয়েকজন সাংবাদিক সেখানে যান। এ সময় ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারীরা।

Ad

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেলে নাগেরপাড়া বাজার এলাকায় নয়ন দাসের মোটরসাইকেলের গতিরোধ করে মনির জমাদার, সাইদুল আকন, নজরুল কাজী ও লিখন কাজীসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক নয়ন দাস বলেন, “মাদক ও জুয়ার আসরের তথ্য সংগ্রহ করায় ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে। একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। আমি সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সহকর্মী সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা জানান, নয়ন দাসের কাঁধ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০



Follow Us