• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১১:০১ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সোহান নামের এক কৃষকের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Ad
Ad

স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুলের পুত্র সোহান দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়িতে মহিলা সদস্যরা কাজ করছিল। এসময় হঠাৎ শোয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে ঘরের টিন, ফার্নিচার, কাপড় চোপড়সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। এতে তার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। এ সময় সোহানের বাড়ির পাশে বিশু নামের অপর একজনের বাড়িতেও আগুন লেগে ক্ষতি হয়েছে।

Ad

এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং প্রায় ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০











Follow Us