• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১০:০২ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৫:১৬

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার সদস্যের একটি দল বাড়ির সামনে এসে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর দলের দুই সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি দুইজন বাইরে অবস্থান নেয়। শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

Ad

ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনতলা বাড়ির নিচের দুই তলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। বিকেল ৪টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান  বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২




Follow Us