• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০২:১০ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ২ যুবককে এক লাখ টাকা জরিমানা

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:৪৮

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ২ যুবককে এক লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের তরফ আটিগ্রাম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছে প্রশাসন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী এক মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Ad

এ সময় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সানাইল গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে মারুফ (২১), ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাবনহাটি গ্রামের সিরাজ উদ্দিন-এর ছেলে সুমন আহম্মেদ (২২) কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে একই ইউনিয়নের চরবিরাটি এলাকায় অভিযান চালানো হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সেখানে পাওয়া একটি এক্সক্যাভেটর মেশিন অকেজো করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


Follow Us