• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:২০:৪৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৪৩

ঝিনাইদহে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

শিশুটির বাবা মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন। সেই সুবাদেই দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।

Ad

শিশুটির পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা দেখতে পান। এ সময় গ্রামের অন্যদের ডেকে আনলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে তাবাসসুমের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক। মরদেহের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us