• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৫:৪৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৫২

মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা

নওগাঁ পশ্চিম প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর ও উত্তর পরানপুর গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে মাটি খনন ও পরিবহন করে গ্রামীণ রাস্তাঘাট নষ্টসহ পরিবেশ দূষণ করছে এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Ad

অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২টি মামলা করা হয়। এই মামলায় অভিযুক্তদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮



Follow Us