• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৫৫:৫৮ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:১৩

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ

মাধবদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে পূর্বের একটি ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত আমেনা আক্তার মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। তার বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা এবং পেশায় একজন শ্রমিক।

Ad

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জন আমেনাকে অপহরণ করে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আহমদের মধ্যস্থতায় ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

নিহতের বাবা আশরাফ হোসেন জানান, বুধবার রাতে নিরাপত্তার খাতিরে তিনি আমেনাকে তার খালার বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে বখাটে নূরা ও তার ৫ সহযোগী তাদের গতিরোধ করে। তারা জোরপূর্বক তার কাছ থেকে আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে আমেনার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ শুরু করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৫৮







সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৫:৪৮

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৪:২৩


Follow Us