• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:১২:২৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরের কচুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩২:৫৪

চাঁদপুরের কচুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় সেহেরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

২৫ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে উপজেলার ৭নং দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সেহেরির প্রস্তুতিকালে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

Ad

দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।

তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়।

তিনি জানান, খাদিজা আক্তারের শরীরের প্রায় ৩৫ শতাংশ, মাহমুদুল হাসানের ৪ শতাংশ এবং শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় খাদিজা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us