নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পশ্চিম কেওডালা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুলাল (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত দুলাল পশ্চিম কেওডালা এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর টপকে সাজিত নামে এক কিশোর এসে তাকে পিঠে থাপ্পর দেয়। তিনি দুষ্টুমি করে পাল্টা থাপ্পর দিলে সাজিত বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে সাজিতের পরিবারের লোকজন ওসমান গনিকে মারধর শুরু করে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহত অবস্থায় দুলালকে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available