• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৫:৩০ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে র‍্যাবের অভিযানে নাটোরের আলোচিত যুবলীগ নেতা আটক

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫২:৩৪

রাজধানীতে র‍্যাবের অভিযানে নাটোরের আলোচিত যুবলীগ নেতা আটক

নাটোর প্রতিনিধি: রাজধানীর ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মিরপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক এহিয়াকে ঢাকা থেকে নাটোরে আনা হচ্ছে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর শহরের কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে এহিয়ার নাম রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এদিকে নাটোর জেলা বিএনপির নেতারা এক প্রতিক্রিয়ায় এহিয়াকে চিহ্নিত সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:৪২

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:১০

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:১৫





Follow Us