• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৬:৩০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৯:০৬

মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রম মানবিক কার্যক্রম, মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও নিম্নআয়ের ৫ শত পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কামারখাড়া মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বল্পমূল্যের ইফতার বাজারের খাদ্য পণ্যের তালিকায় ছিল খেজুর ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, বুট ১ কেজি, তৈল ১ লিটার, মুড়ি ১ কেজি, চিরা ১ কেজি, চিনি ১ কেজি।

Ad

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। 
সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনিসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us