• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২৯ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫১:১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: বারহাট্টায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন পালিত হয়েছে।

Ad

বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিবরিয়াকে অবিলম্বে গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীর শিশু সন্তানের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।

Ad
Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় বারহাট্টা প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী কিশোরীর ওপর এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভুক্তভোগী কিশোরী ও তার শিশু সন্তানের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। কর্মসূচি শেষে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০

রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৫






প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন
প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন
২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫১:১০


নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৩৯


Follow Us