• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪৭:৩২ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি ক্লাবে বোমা হামলা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৫:০৩

শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি ক্লাবে বোমা হামলা

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাকধ বাজার এলাকায় অবস্থিত বিএনপির একটি ক্লাবে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবটির সামনে এসে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ে সরে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এ সময় একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়। পরে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়।

ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:২৩

হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০০:২৫




ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:৪৯

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১২:০৭



Follow Us