• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫০:২৮ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সিরহাটে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৯:০২

মুন্সিরহাটে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

Ad

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী থেকে বলগেট, ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বালু উত্তোলন করে মুন্সিরহাটের যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ ও তীর রক্ষা বাঁধ সড়কে স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়কের একাংশ দখল হয়ে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Ad
Ad

এলাকাবাসীর অভিযোগ, মমিন, কনক ও জুয়েল নামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরে ভাঙনের ঝুঁকি বেড়েছে এবং আশপাশের বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে ফেলে রাখা বালু দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪





ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৬



দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯:৩৩



Follow Us