• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৩:১৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫০:৩৮

মাভাবিপ্রবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-তে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা ১ মিনিটে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Ad
Ad

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, ধ্রুবতারা, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, আদিবাসী ছাত্র সংগঠন, ম্যাথ ক্লাবসহ বিভিন্ন ছাত্রসংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

Ad

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া এবং বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চিন্তার ভিত্তি। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগাক আমরা যেন জ্ঞানচর্চা, মানবিকতা ও সত্যের পথে আরও এগিয়ে যেতে পারি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us