• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ২

১১ জুলাই ২০২৩ রাত ১০:০২:১৬

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৭,৫০৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Ad

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের   লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। পরে  কাঠের বোটটি তল্লাশী চালিয়ে একটি ফলের (কমলা) ব্যাগে লুকানো অবস্থায় ৭,৫০৫ (সাত হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে।

Ad
Ad

আটক দুজন হলেন, শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের মো. রিয়াজ (২২) এবং চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামে মো. শাহফাজ (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দ উয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে চট্ট্রগ্রাম থেকে চাঁদপুর হয়ে শরিয়তপুরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

জব্দ ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us