• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:০৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৯:৩৩

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় মিলেছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নিহতের স্বজনরা সাদুল্লাপুর থানায় এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।

Ad
Ad

নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডুল (২৪) ও একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)।

Ad

শুক্রবার ভোর ৫টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এক নারীসহ তিন ব্যক্তি ঢাকা থেকে আসার সময় মুজাহিদপুর এলাকায় তাদের ধারালো অস্ত্র দিয়ে পথরোধ করে। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এ সময় ডাকাত দলের একজন পালিয়ে যায়। অপর দুইজনকে গনপিটুনী দেয় উপস্থিত জনতা। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিহত দু-জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯


Follow Us