• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৩৩:০৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ও কারাদণ্ড

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৪

যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ও কারাদণ্ড

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সংলগ্ন যমুনা নদী তীরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রাপ্ত ভিডিও ফুটেজের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

অভিযান চলাকালে ঘটনাস্থলে পৌঁছালে মোবাইল কোর্টের নৌকা দেখে দুটি ড্রেজার ও কয়েকটি ভলগেট দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একটি ভলগেট বালুসহ আটক করা হয়। এ সময় ভলগেটটির ম্যানেজার মো. শরীফ ইসলাম (২৩) কে জিজ্ঞাসাবাদ করলে তিনি অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।

Ad

পরে তাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (ছ) ও ১৫ (১) ধারায় দুই লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. আহসানুল আলম। তিনি জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭









দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২


Follow Us