• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গোপালপুরে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার ট্যাব বিতরণ

১১ জুলাই ২০২৩ বিকাল ০৩:০৯:৪৯

গোপালপুরে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার ট্যাব বিতরণ

উত্তর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ট্যাব বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির)।

Ad

১০ জুলাই সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরের সংসদ সদস্য এমপি তানভীর হাসান (ছোট মনির)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইলের জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us