• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

এমপি রেবেকা মমিন আর নেই

১১ জুলাই ২০২৩ সকাল ১০:৪১:২৪

এমপি রেবেকা মমিন আর নেই

নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় সংসদের নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) আর নেই। ১১ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Ad

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন তিনি।

Ad
Ad

রেবেকা মমিন সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী ও টানা তিনবার সংসদ সংসদ ছিলেন। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে।

মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল জানান, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। খুব সাদামাটা জীবনযাপন করতেন তিনি। 

তিনি আরও জানান, মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য তার কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us