• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:১৯

বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় একটি ডোবা থেকে শাকিল মৃধা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মৃধা আদাবাড়িয়া ইউনিয়নের হাজী হাতেম আলী মৃধা বাড়ির মৃত সোবাহান মৃধার ছোট ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিলঘর বাজার সংলগ্ন একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Ad

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



Follow Us